সীরাতে আয়েশা (রাযিয়াল্লাহু আনহা)
উম্মুল মুমিনীন
লেখক: সাইয়েদ সুলাইমান নদভী রহ.
উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা (রাযিয়াল্লাহু আনহা)-এর জীবন, জ্ঞান ও অবদান নিয়ে রচিত একটি প্রামাণ্য গ্রন্থ। উপমহাদেশের বিখ্যাত ইসলামি গবেষক ও সীরাত বিশেষজ্ঞ আল্লামা সাইয়েদ সুলাইমান নদভী রহ. গভীর গবেষণা ও নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে বইটি রচনা করেছেন।
বইটিতে হযরত আয়েশা রা.-এর বংশপরিচয়, শৈশব, নবী করীম ﷺ-এর সঙ্গে বিবাহ ও দাম্পত্য জীবন, ইলম ও ফিকহে তাঁর অবদান, হাদীস বর্ণনায় তাঁর অবস্থান, উম্মতের জন্য তাঁর দিকনির্দেশনা এবং তাঁর চরিত্র ও গুণাবলি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন আপত্তির তথ্যভিত্তিক জবাবও আলোচনা করা হয়েছে।
ইসলামের ইতিহাস, সীরাত ও নারীদের আদর্শ জীবন সম্পর্কে জানতে আগ্রহী প্রতিটি পাঠকের জন্য বইটি একটি অনন্য সংগ্রহ।

Reviews
There are no reviews yet.